ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

টানা ১০ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

সাংবাদিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ (রোববার, ১৫ জুন) থেকে খুলছে সরকারি সব অফিস-আদালত। দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে টার্মিনাল, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

গত ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটির শেষ দিন ছিল শনিবার। গভীর রাত পর্যন্ত রাজধানীতে ফিরতে দেখা গেছে হাজারো মানুষকে। বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ফিরতি যাত্রায় রাজধানীর প্রবেশমুখে চাপ লক্ষ করা গেছে। যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ছিল ফিরতি মানুষের চোখে পড়ার মতো ভিড়।

যদিও যাত্রীদের চাপ ছিল উল্লেখযোগ্য, তবে বড় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। বরং সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি ও মানুষের চলাচল বেড়েছে।

বিভিন্ন রুটে লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর গাড়ি চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি অনেকে ফিরেছেন লোকাল বাসেও।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে ঢাকায় ফিরে সচিবালয়ে কর্মরত তৌহিদুল ইসলাম জানান, ঢাকামুখী বাস কাউন্টারগুলোতে প্রচুর ভিড় ছিল। অনেকেই আগেই টিকিট কেটে রাখলেও অনেকে শেষ মুহূর্তে টিকিট না পেয়ে লোকাল বাসে ফিরতে বাধ্য হয়েছেন।

আজ ১৫ জুন থেকে সব সরকারি অফিস ও আদালতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ছুটি শেষে রাজধানীর কর্মচাঞ্চল্য ধীরে ধীরে ফিরে আসছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
৭৩৮ Time View