ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রাম্পের হুমকির জবাবে খামেনি: ‘যুদ্ধ শুরু হয়ে গেছে’

সাংবাদিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি সরাসরি ট্রাম্পের হুমকির পাল্টা বার্তা।

এর আগে ট্রাম্প একাধিক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্য। চাইলে এখনই তাকে বের করে আনা সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করবো না।”

ট্রাম্প আরও বলেন, “আমরা কোনো বেসামরিক নাগরিক বা মার্কিন সেনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না। তবে আমাদের ধৈর্য দিন দিন কমছে।” একই দিনে আরও দুটি পোস্টে তিনি দাবি করেন, “ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে” এবং “নিঃশর্ত আত্মসমর্পণ!”

এ পরিস্থিতিতে খামেনি ফের জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেবে ইরান। এক্সে দেয়া ইংরেজি বার্তায় তিনি বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।” সূত্র: আল জাজিরা

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
৭২৮ Time View