ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন

দীর্ঘদিন পর রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আবর্জনা সরানো হলো।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে দীর্ঘদিন ধরে জমে থাকা  আবর্জনা স্তূপ অবশেষে সরানো হলো। প্রায় চার বছর ধরে ওই আবর্জনা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে স্কুলের ছাত্রীদের ও পথচারীদের চলাচলে দুর্ভোগের সৃষ্টি করতো।

এনিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার পৌর মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। গত মঙ্গলবার ২৯ জুলাই স্কুল চলাকালে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তারা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের বক্তব্য নেন।

বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে ইউএনওকে মহোদয়কে জানিয়েছি।তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বুধবার ৩০ জুলাই বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই আবর্জনা স্তূপ সরানো হয়েছে। এতদিন এ আবর্জনা কেন পরিষ্কার করা হয়নি এনিয়ে জনমনে প্রশ্ন জাগছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৮২২ Time View