ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

নুরুল হকের মরদেহে অগ্নিসংযোগ অমানবিক ও জঘন্যতম অপরাধ- সরকারের প্রেস উইং

সাংবাদিক

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবিদার নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনাকে অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে সরকার এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

বিবৃতিতে এ ঘটনাকে দেশের মূল্যবোধ, আইন ও সভ্য সমাজব্যবস্থার প্রতি সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে সরকার দৃঢ় ভাষায় জানায়, এ ধরনের কোনো বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। জীবিত ও মৃত সবার মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সরকার আরও জানায়, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীই দায়মুক্তি পাবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও, ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায় ও মানবিকতার মূল্যবোধ সমুন্নত রাখতে সরকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় একদল লোক নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে এনে পুড়িয়ে দেয়। এ সময় তারা দরবার শরিফ ও নুরুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দরবারের ভক্তসহ ৫০ জনের বেশি মানুষ আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা উঁচু করে এবং কাবা শরিফের আদলে তৈরি করা হয়েছিল। এ বিষয়টি নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েক দিন ধরে অসন্তোষ ও উত্তেজনা ছিল। স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছিল। তবে জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থান থেকে আসা তৌহিদি জনতা এই হামলা ও ভাঙচুর চালায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৭৫৫ Time View