ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ। ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ব্যুরো ভেরিটাস_নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ রোজায় সবজিতে স্বস্তি মিললেও অস্বাভাবিক হারে বেড়েছে মুরগির দাম ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

পাট খাতের উন্নয়নে সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে পাট খাতের উন্নয়নে সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় স্টেট অব দ্যা ইন্ডাস্ট্রি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারটি বাস্তবায়নে সহযোগিতা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ WTO ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। ওয়েবিনারে পাটখাতভিত্তিক উদ্যোক্তা, রপ্তানিকারক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাট পণ্যে বৈচিত্র্য আনয়ন, টেকসই মান সংরক্ষণ, পাটপণ্যের ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিই এ কর্মসূচির লক্ষ্য। জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদে এ কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওয়ান-টু-ওয়ান মেন্টরিং এবং একটি তিন দিনের ব্যবহারিক কর্মশালা অন্তর্ভুক্ত রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ প্রধান ও EIF এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, EIF-এর প্রতিনিধিবৃন্দ, ITC-এর প্রকল্প সমন্বয়কারী ডুক ড্যাং এবং আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ টারা মুলহেয়ার উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
১০১৪ Time View