ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক

সাংবাদিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় এই গভীর শোক ও সমবেদনা জানায় সংগঠনটি।সংগঠনটি শোকবার্তায় বলেছে, ‘‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর শোক, শ্রদ্ধা ও সামরিক সম্মানের সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধান এবং সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতির এক অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে।’’

শোকবার্তায় বলা হয়, ‘‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ, দৃঢ় ও আপসহীন নেতৃত্বের প্রতীক। কঠিন সময়, রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিবেশেও তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। রাষ্ট্র পরিচালনায় তাঁর সাহসী সিদ্ধান্ত, রাজনৈতিক সংগ্রাম এবং ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’’

আরও বলা হয়, ‘‘একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’’‘‘এক্স-ফোর্সেস এসোসিয়েশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৬৫০ Time View