ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ

বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসায় মিলল ২ কোটি ২৫ লাখ টাকার চেক

সাংবাদিক

সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ। রিয়াদ বর্তমানে রিমান্ডে রয়েছেন।

পুলিশ জানায়, রিমান্ডে রিয়াদের দেওয়া তথ্যমতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করা হয়। আগামী ২ আগস্ট চেকটি ক্যাশ করার কথা ছিল।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়। এর অংশ হিসেবেই ওই ২ কোটি ২৫ লাখ টাকার চেক দেয়া হয়েছিল। একই বাসা থেকে পুলিশ অন্তত ১০টি এফডিআরের কাগজও পেয়েছে, যেগুলোর প্রতিটিতে অন্তত ২ লাখ টাকা করে জমা রয়েছে।

এছাড়া, সাম্প্রতিক কয়েক মাসে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত মিলেছে।”

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৮৬৭ Time View