ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর খুনিদের বিচার হতেই হবে: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর খুনিদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯.০০ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোন মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সাথে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এসময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, যুবদল নেতা জিল্লু রহমান সৈকত,ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদার সহ স্থানীয় নেতৃবৃন্দ

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৫৫৩ Time View