ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

মহালছড়িতে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে বাজারে ভয়াবহ আগুনে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রধান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বাজারের মসজিদের সামনে একটি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে পৌঁছালেও কোনো কাজ করতে পারেনি। ওই সময়ে আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে পড়ে সবাই। পরে বৃষ্টির হলে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকার রয়েছে।এ বিষয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে।
রাত দেড়টার দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাটিরাঙা উপজেলা থেকে একটি এক হাজার লিটার পানির ট্যাংকের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। এরমধ্যই বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে বলে জানান সহকারী পরিচালক জাকির হোসেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
৮৩৮ Time View