ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

মৎস্য খাতের উন্নয়নে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে- প্রধান উপদেষ্টা

সাংবাদিক

মৎস্য খাতের উন্নয়নের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি নির্মম। এভাবে চললে একদিন মাছ কপাল থেকে উঠে যাবে। আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা ভাবি না। এতে ক্ষতি বাড়ছে।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এ ক্ষেত্রে আমাদের আরও উদ্যোগী হতে হবে। মাছের সম্ভাবনা যেমন আছে, তেমনি দুর্ভাবনাও অনেক। প্রকৃতির প্রতি আমাদের সদয় হতে হবে।

অবৈধ জাল ব্যবহার ও নদীতে বর্জ্য ফেলার সমালোচনা করে তিনি বলেন, পানিদূষণ, নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৎস্য উৎপাদন হুমকিতে। টেকসই পদ্ধতি আবিষ্কার করে এ সমস্যা থেকে বের হতে হবে।

অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রফতানি বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন।

এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
৮৫১ Time View