ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাকসুর ভোট গণনা শেষ হতে ১৫ ঘণ্টা লাগতে পারে: উপাচার্য

সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শুরু হয়েছে। শেষ হতে ১৪-১৫ ঘণ্টা সময় লাগতে পারে। সবকিছু গুছিয়ে ওএমআর মেশিনে উঠালে তেমন সময় লাগবে না।

আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রাকসুর ভোট গণনা কেন্দ্র কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সমকালকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ভোট কারচুপি নিয়ে ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। একটা ভোটের উৎসব হয়েছে। কিছু কিছু অভিযোগ আছে, যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, ব্যালটে স্বাক্ষর থাকা, কিছু লিফলেট পাবার কথা শুনেছি। এগুলো কোনোটাই ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট করেনি। জাল ভোট পড়া বা বড় কোনো অভিযোগ নাই।

তিনি বলেন, ভোটার উপস্থিতি বেশি থাকলে প্রিজাইডিং অফিসার কিছু ব্যালটে স্বাক্ষর করে রাখতেই পারেন। তবে অভিযোগ যেহেতু উঠেছে, তা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে।

তিনি বলেন, এই ভোট ছাত্র-ছাত্রীদের। তারা সন্তুষ্ট। এতেই আমার সন্তুষ্টি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৭৬৮ Time View