রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও ইএসডিও’র সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার। বক্তারা তাদের বক্তব্যে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখার উপর গুরুত্ব দেন। এজন্য তারা সকলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।
পরে ওই মাঠে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড নির্বাপনে ও ভূমিকম্প মোকাবেলায় করণীয় কার্যক্রম মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম।























