ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদ

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাগো শরীয়তপুর নামের একটি সংগঠন।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এই প্রস্তাব জানানোর পর আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুরের দূরত্ব তুলনামূলক বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
তাই শরীয়তপুরবাসী ফরিদপুর নয়, ঢাকার সঙ্গেই যুক্ত থাকতে চায়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দাবি আদায়ে টালবাহানা করলে এর বিরুদ্ধে মামলা করা হবে। আর প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে যুক্ত করা হলে পদ্মা সেতুতে অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় শরীয়তপুর জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৬৬১ Time View