ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু

সাংবাদিক

শফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পরিক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ ঢাকা পোস্টকে বলেন, আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে হাসিমুখে কথা বলতেন। আমরা আজ আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
১০৬৩ Time View