ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

শাসক হয়ে নয় সেবক হয়ে থাকতে চাই- শেখ সাদী

সাংবাদিক

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেছেন, শাসক হয়ে নয় সেবক হয়ে থাকতে চাই। ব্যবসা যেমন চলছে, তেমনি সামাজিক কাজেও আমি নিরলসভাবে যুক্ত আছি। রাজনীতিতে এসেছি সমাজ ও দেশের পরিবর্তনের জন্য।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে ‘কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ সাদী জানান, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে কাজ করছেন তিনি। তার প্রতিষ্ঠান এশিউর গ্রুপে কুষ্টিয়ার এক হাজারের বেশি মানুষ কর্মরত আছেন। প্রতিষ্ঠান থেকে পাওয়া বেতনের অর্থ দিয়েই প্রায় দেড়শ শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা করছেন বলে জানান তিনি।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ সাদী বলেন, “শুধু ব্যবসা করলে নিজের পরিবারকে হয়তো ভালো রাখা যায়। কিন্তু সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অপরিহার্য। ব্যবসায়ী হিসেবে যা পেরেছি করেছি, এখন চাই রাজনীতির মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে।”

তিনি দাবি করেন, তার প্রচেষ্টায় কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি স্কুলের নতুন ভবন নির্মাণে ভূমিকা রেখেছেন তিনি।

শেখ সাদী আরও বলেন, “আমি প্রচারে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। আমার লক্ষ্য কুমারখালী ও খোকসার উন্নয়নকে গতিশীল করা।”

সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশ্ন করুন। কোনো ত্রুটি থাকলে আপনার প্রশ্নের মাধ্যমে আমি তা সংশোধন করতে পারব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক।

স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী।

আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, তারিকুল হক তারিক, শরীফুল ইসলাম, বাংলা ৫২ নিউজের সম্পাদক কাজী আওলাদ এবং কে এম আর শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৭৩৬ Time View