ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহবাগে বিডিআর সদস্যদের পদযাত্রায় পুলিশের বাধা

সাংবাদিক

রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত, নিরপরাধদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে পদযাত্রা করেন বিডিআর ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে পদযাত্রা শুরু করলেও শাহবাগ মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পিলখানার ঘটনার পর শত শত নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি রাষ্ট্র।

তাদের তিন দফা দাবি হলো:

১. বিডিআর বিদ্রোহের মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা

২. নিরপরাধ কারাবন্দীদের মুক্তি

৩. চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ ও পুনর্বহাল

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘‘বিক্ষোভকারীরা আধা ঘণ্টার মতো রাস্তা অবরোধ করেছিলেন। এখন তাঁদের বুঝিয়ে শাহবাগ জাদুঘরের সামনে চলে যেতে অনুরোধ করা হয়। এরপর তাঁরা বেলা ১টা ২৫ মিনিটের দিকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’’

চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ, বিগত সরকারের আমলে তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও গত ৯ মাসে এই বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
৭৬৪ Time View