ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা গুজবে কান নয়—শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের মায়ের মৃত্যু সংবাদ সম্পূর্ণ মিথ্যা সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার রাণীশংকৈলে সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন আমিনুল হক সাড়ে ৯টায়ও তালাবদ্ধ সরকারি অফিস: ভেটেরিনারি পাবলিক হেলথ্ ল্যাবে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু ১০ মার্চ, সোমবার সংবাদ সম্মেলন ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

সাংবাদিক

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে।

আজ সোমবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠান চলার সময় খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সাময়িক অসুবিধা কমাতে ‘ডাইভারশনের’ মাধ্যমে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ।

বিকল্প পথ

# মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও হোটেল অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

# ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটমুখী চলাচল করবে।

# আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যাবে।

# এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।

# মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়া হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।

# এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৩৫ Time View