ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা, ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ

সাংবাদিক

জুলাই-অগাস্ট হত্যাযজ্ঞে নিজের সম্পৃক্ততা এবং সহঅভিযুক্তদের বিষয়ে ‘সম্পূর্ণ ও সত্য’ তথ্য দেওয়ার শর্তে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এই আদেশে বলা হয়, মামুনসহ তিন অভিযুক্ত—প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর একাধিক ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদেশের সময় মামুন আদালতে উপস্থিত ছিলেন, অন্য দুই অভিযুক্ত পলাতক।

আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর মামুন দায় স্বীকার করেন এবং জানিয়ে দেন, তিনি তদন্তে সহায়তা করতে ইচ্ছুক এবং অপরাধে জড়িত সব ব্যক্তির ব্যাপারে ‘সৎ ও সম্পূর্ণ’ তথ্য দেবেন।

তার পক্ষ থেকে আইনজীবী জায়েদ বিন আমজাদ ট্রাইব্যুনালে একটি ক্ষমার আবেদন জমা দেন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলিও শর্তসাপেক্ষে ক্ষমা দেওয়ার পক্ষে মত দেন, যার মধ্যে অন্যতম শর্ত ছিল– মামুনকে সত্য তথ্য প্রদান করতে হবে, যা বিচার কার্যক্রমে সহায়ক হবে।

এই বিবেচনায় ট্রাইব্যুনাল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা প্রদান করে এবং তাকে ভবিষ্যতে সাক্ষী হিসেবে ডাকবে বলে জানায়। একইসঙ্গে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন মামুনের নিরাপত্তার স্বার্থে তাকে অন্য বন্দিদের থেকে আলাদা রাখা হয়।

আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৭০৯ Time View