ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

সালিশে গেলেই দল থেকে বহিষ্কার, বললেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি

সাংবাদিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের বিএনপি নেতা-কর্মীরা যদি কোনো সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হবে।

শুক্রবার জেলার হাইমচরে দলীয় সাংগঠনিক এক সভায় এমন ঘোষণা দেন তিনি। হাইমচর উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় মানিক বলেন, ‘চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নাই। যারা এসবের সঙ্গেও জড়িত,  তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’ তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন বলে নেতাকর্মীদের প্রকাশ্য এ সভায় জানিয়ে দেন।

ওই জনসভায় শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি হাইমচরের হিন্দু পরিবারগুলোকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য আশ্বস্ত করেন।

তিনি এ মাসের মধ্যে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন এবং হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি দ্রুত গঠনের নির্দেশনাও দেন।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এছাড়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৭০০ Time View