ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

সাংবাদিক

পৃথিবীকে বদলাতে হলে প্রতিটি জাতিকে দায়িত্ব নিতে হবে এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলনের দিন। বিগত সরকারের আপত্তির কারণে এই দিবস পালন করা যেত না। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো এটি উদ্‌যাপিত হলো।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা রয়েছে। এসব দূর করে একটি মানবিক, টেকসই ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে সামাজিক ব্যবসাই সবচেয়ে কার্যকর পথ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনুদান নয়, দরকার টেকসই সামাজিক উদ্যোগ।”

এবারের সোশ্যাল বিজনেস ডে’র প্রতিপাদ্য— ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।

শিক্ষাব্যবস্থায় স্বপ্ন দেখানোর গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, “যে কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে স্বপ্ন দেখার ক্ষমতার ওপর ভিত্তি করে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গঠনে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়। বিষণ্ন নয়, আমরা চাই একটি সুন্দর ও মানবিক বিশ্ব। নতুন সভ্যতা গড়ার সেই সাহস ও শক্তি আমাদের আছে।”

উল্লেখ্য, এ বছরের আয়োজনজুড়ে রয়েছে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন। ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক ব্যক্তি এই আয়োজনে অংশ নিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:১৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
৭৮৫ Time View