ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

মো. ওমর ফারুক, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত, জিআর সাজাপ্রাপ্ত এবং জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে চাঁদপুরের পুলিশ সুপার জনাব রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে থানায় কর্মরত একাধিক এসআই ও এএসআইয়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত দুইজন আসামি গ্রেপ্তার হন। তাদের মধ্যে একজন এনআই অ্যাক্ট-১৩৮ ধারায় দায়েরকৃত মামলায় ৪ মাস সশ্রম কারাদণ্ড ও ৬ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং অপরজন একই আইনের আওতায় ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত।

এছাড়া জিআর মামলায় সাজাপ্রাপ্ত একজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে পৃথক পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করা হয়। এসব মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা।

গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযানে হাজীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজন আসামিকেই ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৬০১ Time View