ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল ইরান যুদ্ধে ২০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%: যাত্রী কল্যাণ সমিতি বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও

হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার

নিজামুদ্দিন, কাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার ২ নং ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুহুরী বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৫০৮ Time View