ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

৩য় বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ

সাংবাদিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে ৪-৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা চলবে।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। ৩য় বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুরে কনভেনশন সেন্টার (KLCC) এ ৪-৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ আসরে Wellness & Beauty Care, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফেব্রিক এবং চামড়াজাত পণ্য, গৃহস্থালীর সাজসজ্জার সামগ্রী, উপহার এবং ভোগ্যপণ্যসহ মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার ২য় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অতিথিবৃন্দসহ মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এর প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক (Dato Chong chong Tik) ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিগণ, Invest Selangor এর ম্যানেজার অং চিং চিং (Aung Ching Ching), অংশগ্রহণকারী ২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও তত্ত্বাবধানে ২টি বুথে বাংলাদেশের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ এবং পাটজাত পণ্য প্রস্তুত/বিপণনকারী প্রতিষ্ঠান ‘জুটেক্স’ এই মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৬৫৭ Time View