ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাংবাদিক

কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন জিরো পয়েন্টের পাঁচ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই–তিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

এবিষয়ে শংকুচাইল ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরও জানান, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন। মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৬২২ Time View