ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

দেশ এনার্জি চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের কেপিআই নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ ওমর ফারুক, চাঁদপুর

চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো (Key Point Installation–KPI) হিসেবে চিহ্নিত দেশ এনার্জি চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।

আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) অনুষ্ঠিত এই পরিদর্শনকালে পুলিশ সুপার বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় তিনি প্রবেশ নিয়ন্ত্রণ পদ্ধতি, সিসিটিভি মনিটরিং ব্যবস্থা, নিরাপত্তা ডিউটির কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা প্রস্তুতি সর্বদা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান বলেন,
“দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় নিরাপত্তার একটি অপরিহার্য অংশ। এ বিষয়ে পুলিশ প্রশাসন সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।”

এ সময় দেশ এনার্জি চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ধরনের নিয়মিত কেপিআই পরিদর্শনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৬৫৭ Time View