ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

বিশ্বকাপ জিতে গেল ভারত!

সাংবাদিক

ইংলিশরা বুক চিতিয়ে লড়েছিল, তবে শেষমেশ সেটা যথেষ্ট হলো না। দিনের শুরুতে বৈভব সূর্যবংশী যে তাণ্ডব বইয়ে দিয়েছিলেন, তার তোড়েই হারতে হলো ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টা আগে ছোটদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত।  হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে দলটা।

আজ শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আগ্রাসী খেলেন বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন। এই এক ইনিংসে তিনি রেকর্ডবইয়ে তোলপাড় ফেলে দেন। ওদিকে আয়ুষ মাহাত্রে ৫১ বলে ৫৩ রান করেন। এই দুই ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ৪১১ রান।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভালো শুরু পায়। ওপেনার বেন ডকিন্স করেন একটি হাফ সেঞ্চুরি। থমাস রিউ ও বেন মায়েসও দ্রুত রান তোলেন। তবে রান তাড়ার চাপ নিতে পারেনি দলটি।

মাঝের ওভারে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড। ১৭৪ রানে ৩ উইকেট থেকে দলটির স্কোরবোর্ড চোখের পলকে হয়ে যায় ৭ উইকেটে ১৭৭ রান। এখান থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।

শেষ দিকে ক্যালেব ফ্যালকনার লড়াই করেছেন অবশ্য। তিনি ৬৭ বলে ১১৫ রান করেন। তবে লক্ষ্য অনেক দূরে ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩১১ রানে অলআউট হয়। এতে ভারত পায় ১০০ রানের বড় জয়।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি শিরোপা জয়ের রেকর্ডটা আরও বিস্তৃত করল ভারত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৬৮১ Time View