ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশি অভিযান, ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ১০

তুষার খান, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে ধর্ষণ, মাদক, দস্যুতা, চুরি ও আদালতের পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানের মধ্যে সবচেয়ে আলোচিত সাফল্য একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হুমায়ূন কবির ২৫ কে গ্রেপ্তার করা। তিনি পটুয়াখালীর মহিপুর থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কদমতলী নয়াপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ ২২ এবং মো. সবুজ ২৭ কে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোদনাইল বার্মাশীল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন ৪০ নামে আরেক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
দস্যুতা মামলায় অভিযুক্ত মিতুল হোসেন ২১ কে গ্রেপ্তার করা হয়। চুরির মামলায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার এস এম মামুন ৫২, সবুজ মোল্লা ৩৫ এবং কাশেম ঢালী ৪৮ কে আটক করা হয়েছে। পাশাপাশি আদালতের সিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাকে নিরাপদ রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। মাদক কারবারি ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৭৫৯ Time View