ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম

গোলাম আহম্মেদ সবুজ

ধামরাই ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তারের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সচিবের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরেজমিনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সচিব শারমিন আক্তারকে অফিসে উপস্থিত পাওয়া যায়নি। এ বিষয়ে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ছুটিতে রয়েছেন।
তবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মূসার সঙ্গে কথা বললে তিনি বলেন, সচিবকে নিয়মিত অফিস করার জন্য বলা হয়েছে। শারমিন আক্তারের ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো ছুটিতে নেই।
এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, সচিব নিয়মিত অফিসে উপস্থিত না থাকার কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে তাদের বারবার ইউনিয়ন পরিষদে ঘুরতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। অথচ একজন ইউনিয়ন পরিষদের সচিব নিয়মিত অফিসে অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫২০ Time View