ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
র‍্যাবের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে আরও ১৬৭টি গাড়ি নাশতায় ভরপেট খাওয়ার পরেও শরীর ক্লান্ত লাগছে? রাষ্ট্রপতি দুদিনের রাষ্ট্রীয় সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রোববার ইয়ামালসহ পাঁচ অধিনায়ক বেছে নিল বার্সেলোনা সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জিয়ানগরে জামায়াতের অর্থায়নে ইটসলিং রাস্তা নির্মাণ উদ্বোধন ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ।

ইয়ামালসহ পাঁচ অধিনায়ক বেছে নিল বার্সেলোনা

সাংবাদিক

২০২৬-২৭ মৌসুমের জন্য পাঁচ সদস্যের অধিনায়ক দল ঘোষণা করেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল, রাফিনহা, পেদ্রি, এরিক গার্সিয়া ও ফ্রেঙ্কি ডি ইয়ং থাকছেন কাতালান ক্লাবটির নেতৃত্বের তালিকায়।

মৌসুম শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর দলের খেলোয়াড়দের ভোটাভুটিতে নেতৃত্বের তালিকায় যুক্ত হন ডি ইয়ং ও ইয়ামাল।

অধিনায়কদের ক্রমে প্রথম ও দ্বিতীয় দায়িত্বে থাকবেন রাফিনহা ও পেদ্রি। এরপর রয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

দলের ভেতরে নেতৃত্বের গুণ, ড্রেসিংরুমে প্রভাব এবং অভিজ্ঞতার বিষয়গুলো বিবেচনায় নিয়েই অধিনায়কদের নির্বাচন করা হয়েছে। তবে তালিকায় ইয়ামালের অন্তর্ভুক্তিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ১৯ বছর বয়সেই বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় জায়গা করে নিয়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

বার্সেলোনার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ইয়ামালের গুরুত্ব যে বাড়ছে, অধিনায়কদের তালিকায় তার অন্তর্ভুক্তি তারই আরেকটি ইঙ্গিত। ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবেও তাকে দেখা হচ্ছে। রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক অধিনায়কদের ভূমিকা নিয়ে কথা বলতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
৫০১ Time View