ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে আনসার ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার এবং ভাতাতোভোগী সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৪ অক্টোবর) নরসিংদী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ শেডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো.আসাদুজ্জামান গনী (বিভিএম, পিভিএমএস।)

উক্ত সভায় নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রম, আইনকৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ উন্নয়নে বাহিনীর ভূমিকা এবং সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী এবং আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের সদস্যদের কাজের গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি দলনেতা ও সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই বাইসাইকেল বিতরণের ফলে মাঠপর্যায়ে তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর যোগাযোগ ও টহল কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
৫০৫ Time View