ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

সাংবাদিক

শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুললেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। দুজনের ১৯৫ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ নারী দল। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানোর পর ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। ফারজানা হক ও শারমিন আক্তার কেউই রানের খাতা খুলতে পারেননি। এমন কঠিন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা।

শুরুতে সাবধানে খেললেও উইকেটে সেট হওয়ার পর ধীরে ধীরে রানের গতি বাড়ান দুজন। সোবহানা ছিলেন আক্রমণাত্মক, অন্য প্রান্তে ইনিংস ধরে রাখেন জ্যোতি। জ্যোতির সঙ্গে তার ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও এটি যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তাদের দৃঢ়তায় অজিদের ২২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

এর আগে ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন এই ব্যাটার। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার ইনিংসে ছিল ১৮টি চার, ছক্কা নেই একটিও। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছ থেকেও অভিনন্দন পান তিনি।

অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে সাতটি চার। সোবহানা ফিরে যাওয়ার পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫১৩ Time View