ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন-২৩ এ উপনির্বাচন ১২ নভেম্বর

সাংবাদিক

জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়।

মঙ্গলবার ইসির গণসংযোগ পরিচালক আবদুল মমিন সরকার এই তথ্য জানান। তিনি জানান, গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তপশিল ঘোষণা করা হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী এ তপশিল নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর বেলা ১১টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই দিন দুপুর পৌনে ২টার দিকে তিনি সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছিলেন, ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে এ আসনে কেবল বিএনপি জোটই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
৫০২ Time View