ফরিদগঞ্জ নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: জাকির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার১৩ অক্টোবর বিকেল ৪টায় ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম প্রমূখ।
এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সাফল্য প্রত্যাশা করেন।



























প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় শ্রেণি থেকে পরীক্ষা