ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩ জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব রায়পুরে SKB ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬ উপলক্ষে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা কুড়িগ্রামের ফুলবাড়ীতে যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এল এল উজ্জলের আর নেই! কলাপাড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা

কৃষি ইউনিটের সফল খামারি উদ্যোক্তাদের সম্মাননা দিলো শার্প

সাংবাদিক

মো গুলজার হোসেন, (নীলফামারী) প্রতিনিধি।।

কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ এই তিনটি খাতের আওতায় মোট ছয়জন সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার শার্প ডোমার অফিস কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) আয়োজনে এ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট ও চেক দেয়া হয়।
শার্প এর প্রধান নির্বাহী আলহাজ্ব মোহাম্মদ মাহবুব-উল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা: রাশেদুল হক।
বক্তব্য রাখেন- ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাকিরুল ইসলাম, শার্প সহকারী পরিচালক কৃষিবিদ করিম উদ্দিন, মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল আলম, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোশারফ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শার্প দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ।
উল্লেখ্য- কৃষি খাতে উচ্চ মূল্যের লটকন বাগানের জন্য জলঢাকা উপজেলার নওশাদ আলী, গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য সৈয়দপুর উপজেলার আজিজুল ইসলাম, মৎস্য খাতে মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরিতে দেবীগঞ্জ উপজেলার জুলফিকার আলী, অ্যাকুয়াকালচার মেকানাইজেশন কার্যক্রমের জন্য ডোমার উপজেলার আব্দুল মতিন এবং প্রাণিসম্পদ খাতে নিরাপদ ডিম উৎপাদনে হাইব্রিড লেয়ার মুরগি পালনের জন্য দেবীগঞ্জ উপজেলার রাসেল ইসলাম ও ডোমার উপজেলার আব্দুল মতিনকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
৮৮৯ Time View