ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

আ. লীগ নিষিদ্ধ হলেও থাকবে ‘নৌকা’ প্রতীক: ইসি মাছউদ

সাংবাদিক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও নির্বাচনের তফসিলে ‘নৌকা’ প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এছাড়া এখনই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হচ্ছে না তবে পরবর্তীতে পর্যালোচনা করা হবে।

রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।

ইসি মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত।

তিনি বলেন, এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

এর আগে সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। বৈঠকে তারা প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি জানান।

এনসিপি মনে করে, আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত অবস্থায় আইনগতভাবে তাদের প্রতীক তালিকায় রাখা সমীচীন নয়। এসময় কমিশন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলেও আশ্বাস দেয়।

এছাড়া নিজেদের দলের প্রতীক ইস্যুতে এনসিপির প্রতিনিধিরা জানান, তিনটি প্রতীক (শাপলা, কলম ও মোবাইল) তারা চেয়েছেন। তবে মূল ও একমাত্র লক্ষ্য হচ্ছে শাপলা প্রতীকটি বরাদ্দ নেওয়া।

অন্যথায় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৭৭৫ Time View