ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

‘ভয়ে’ ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি-কাতার-আমিরাত

সাংবাদিক

চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ আজ বৃহস্পতিবার (২৯ মে) জানিয়েছে, এই সফরের তিনটি দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা।

তিনটি সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানিয়েছে, এই তিন দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোত কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি, আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন দখলদার ইসরায়েল ইরানে হামলার সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন। তিনি জানান, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে।

দখলদার ইসরায়েল আপাতত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
৭৮১ Time View