ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ

বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি অযৌক্তিক: বিশেষজ্ঞরা

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

সম্প্রতি দেশে “প্রকৌশলী অধিকার আন্দোলন” ব্যানারে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব দাবি যৌক্তিক নয় এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক।

প্রথম দাবি ছিল, ১০ম গ্রেডে ১০০% কোটা রেখে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রণয়ন করতে হবে। কিন্তু বর্তমানে ১০ম গ্রেডে রয়েছে মেধা: ৯০%, মুক্তিযোদ্ধা কোটা: ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ১%, শারীরিক প্রতিবন্ধী: ১%। এর বাইরে আলাদা কোনো কোটা নেই। ১০ম গ্রেডে (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই পোস্টে যে কেউ শিক্ষাগত যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন। অতএব, এ দাবি অবৈধ।

দ্বিতীয় দাবি ছিল, ১০ম গ্রেড থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৯ম গ্রেডে প্রমোশন দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে প্রমোশন পাওয়ার সুযোগ আগে থেকেই রয়েছে। অনেকেই কর্মজীবনের ১৫-২০ বছর পর প্রমোশন পেয়েছেন। ফলে এ দাবিও অযৌক্তিক।

তৃতীয় দাবি ছিল, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই সরকারী নিয়মে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” নামে পদবী রয়েছে। এটি বৈধ উপাধি। ফলে এ বিষয়ে নতুন আইন প্রণয়নের দাবি অবান্তর।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের উত্থাপিত তিনটি দাবি আইনি কাঠামো, সরকারি নীতিমালা এবং বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অবাস্তব দাবির কারণে প্রকৌশলী সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
৯১৯ Time View