ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ

সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সকাল থেকেই ভোটার শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটকেন্দ্রের উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও শারীরিক শিক্ষাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার জন্য সব  কেন্দ্রের  প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়,  প্রতিটি কেন্দ্রের সামনে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবাই উৎফুল্ল এবং আনন্দ চিত্তে লাইনে দাঁড়িয়ে আছে।   সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পযন্ত।

শহিদুল্লাহ হলের শিক্ষার্থী রাশেদ বলেন, পরিবেশ অনেক সুন্দর। সকাল এসে লাইনে দাঁড়িয়েছি। আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করে আমরা একজন প্রতিনিধি পাবো।

জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের ভোটারা কার্জন হলকেন্দ্রে ভোট দেবেন। এখানে কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৭।

জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটার শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন । এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮৫৩।

কবি সুফিয়া কামাল হলের ভোটারা ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪৪৩।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। সাংবাদিকেরা ও ডাকসু নির্বাচনের নির্ধারিত পাসে প্রবেশ করছে। চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্কতাবস্থানে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৮৯৩ Time View