ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

১০ লাখে মামলা রফাদফা করতে গিয়ে দুদকের উপসহকারী পরিচালক প্রত্যাহার

সাংবাদিক
১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল হাশেমকে তাৎক্ষণিকভাবে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ নিয়ে দেড় মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মোট সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যেকোনো অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছি।’

সূত্র জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে বাগেরহাট থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, একটি মামলার বিষয়ে সুবিধা করে দেওয়ার জন্য ঠিকাদার শহিদুল ইসলাম সোহেলের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন আবুল হাশেম। পরে তা পাঁচ লাখ টাকায় রফাদফা করার প্রস্তাব দেন তিনি। বিষয়টি লিখিতভাবে দুদকে জানানোর পরপরই ব্যবস্থা নেয় কমিশন।

এর আগে দেড় মাসে দুর্নীতিসহ নানা অভিযোগে দুদকের আরও ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।

অন্যদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুদক। ১২০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করবে বেল জানিয়েছে দুদক সূত্রটি।

এসব মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগী উৎপল ও আব্দুল আজিজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতেই অভিযোগ অনুসন্ধান করে দুদক।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৬৬৯ Time View