ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

রাণীশংকৈল-হরিপুরে সৌদি সংস্থার ১২০টি টিউবওয়েল বিতরণ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় গরিব- অসহায় পরিবারের মাঝে ১২০টি টিউবওয়েল বিতরণ করেছে এক সৌদি বেসরকারি সংস্থা। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর)বিকেলে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি মোড়ে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

জানা গেছে, রাণীশংকৈল ও হরিপুর দু’ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও অযুখানা স্থাপনসহ আরো কিছু প্রয়োজনীয়  জিনিসপত্র দিয়ে সহায়তা করে আসছে এক সৌদি সংস্থা। এ সংস্থার ব্যবস্থাপনায় আজকের এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।   উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম (পীরগঞ্জ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (মাষ্টার) প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রত্যন্ত গ্রামে অসহায় মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে এ সৌদি সংস্থা। তাদের এ কাজগুলো জনকল্যাণমুখী ও প্রশংসনীয়। আগামীতে তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উপকারভোগীরা টিউবওয়েল পেয়ে  হাফেজ আনিসুর রহমান ও সৌদি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৮৩২ Time View