ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

সেনা আইন সংস্কারে জোর দাবি জানাল এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

সেনা সদরে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের জন্য সেনা আইন সংশোধনের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

‘গুজব নয়, দেশপ্রেমে ঐক্য: সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করণ প্রসঙ্গে’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে, যা দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্য দিয়ে প্রতিহত করতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অব ব্যাঞ্জিন মিলিটারি ল (এমবিএমএল) সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। অন্যথায় এই বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম।”

তিনি আরও বলেন, সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা ও ন্যায়ের নিশ্চয়তার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও সেনাবাহিনী ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৬৭২ Time View