ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগে নবজাতকের মৃত্যু: সিন্ডিকেটের মূল সদস্য সবুজ দেওয়ানকে গ্রেপ্তার

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর প্রতিনিধি 

শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মূলহোতা সবুজ দেওয়ানকে (২৮) শনিবার ভোরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার ও স্বজনদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। নবজাতক অসুস্থ হওয়ায় রাতেই তাকে ঢাকায় নেওয়ার জন্য ভাড়া করা অ্যাম্বুলেন্সে রওনা হন স্বজনরা। পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও তার সহযোগীরা তাদের পথ আটকে চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর নবজাতকটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা নূর হোসেন সরদার শুক্রবার রাতে সবুজ দেওয়ানসহ পাঁচজনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মূলহোতা সবুজকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
শিশুটির বাবা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য জড়িত প্রত্যেককে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
৮৯৪ Time View