ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

আদাবরে লাশ উদ্ধার: ১৮ ঘণ্টা পর খালে মিলল তরুণীর খণ্ডিত ২ পা

সাংবাদিক

রাজধানীর আদাবর থেকে উদ্ধার হওয়া কিশোরীর খণ্ডিত লাশের দুই পা আজ রোববার বেলা ১১টায় পাওয়া গেছে। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টায় আদাবর-১০ নম্বরের হাক্কারপাড় খাল থেকে কিশোরীর মৃতদেহের চারটি খণ্ড উদ্ধার করা হয়। এরপর খণ্ডিত দুই পায়ের সন্ধানে নামে পুলিশ। প্রায় ১৮ ঘণ্টার মাথায় একই খালে ভাসমান অবস্থায় পা দুটি পাওয়া যায়। নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, মেয়েটির বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে। তার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মিলিয়ে দেখা হয়। তবে তার এনআইডি না থাকায় আঙুলের ছাপের সঙ্গে মেলানোর মত কোনো তথ্য পাওয়া যায়নি। খণ্ডিত লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেছে। আসামি অজ্ঞাতনামা।

গতকাল শনিবার বিকেলে আদাবর-১০ নম্বরের হাক্কারপাড় খালে ভাসমান অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের মধ্যে কিশোরীর মৃতদেহের চারটি টুকরো পাওয়া যায়। বিচ্ছিন্ন দুটি হাত, মাথা ও শরীরের অংশ ছিল তাতে।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সমকালকে বলেন, আজ রোববার বেলা ১১টায় একই খালে ভেসে আসা দুটি পা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মোহাম্মদপুরের দিক থেকে লাশের খণ্ডিত অংশ ভেসে এসেছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫৬৮ Time View