ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল

‎আমিরাতে রক্তদান কর্মসূচিতে প্রবাসীদের ভিন্ন আয়োজন

‎মোহাম্মদ ইরফানুল ইসলাম, ‎ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএই’র জাতীয় দিবসের সঙ্গে মিলিয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৮টি ধাপে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। নির্দেশনায় ছিলেন সংগঠনের পৃষ্টপোষক দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাষ্টি- সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

‎কর্মসূচিতে সহযোগিতা করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ইউএই কার্যকরী সংসদ।। মিডিয়া পার্টনার ছিল গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

‎কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারগুলোতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্ত দেন।
‎আয়োজকদের দাবি, রক্তদানকে সহজলভ্য এবং উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রক্তদান কর্মসূচিতে মিশন কর্মকর্তাসহ স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্বরা অংশ নেন।

‎মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের এই ধারাবাহিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে এটি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

‎এদিকে উক্ত আয়োজনে আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি স্বাস্থ্য সচেতন দেশ হিসেবে পরিচিতিতে ভুমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসীরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৬৬৯ Time View