ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: খুনি তাইজুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সাংবাদিক

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের পক্ষপাতমূলক আচরণ ও অপতৎপরতার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বাভাবিক জীবনযাপন আজ চরম অনিশ্চয়তার মুখে। বাসিন্দারা জানান, সন্ত্রাসী তৎপরতার ভয়াবহ রূপ আর আতঙ্কে তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।

বিশেষ করে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডের হোতা হিসেবে পরিচিত খুনি তাইজুল ইসলাম এখনো অবাধে চলাফেরা করছে। সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নৃশংসভাবে গুলি চালায় এই সন্ত্রাসী। বর্তমানে সে আশুলিয়ার গাজীরচট এলাকায় আত্মগোপনে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু পুলিশ কর্মকর্তা মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে গ্রেপ্তার থেকে রক্ষা করছেন। এতে আশুলিয়ার সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

এ পরিস্থিতিতে প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দাবি জানিয়েছে, খুনি তাইজুলসহ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যাতে এলাকাবাসী স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
১১৩০ Time View