ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

আশুলিয়ায় দেশীয় মদ-গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিক

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (২ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

এর আগে শনিবার ভোররাতে আশুলিয়ার আউকপাড়া ও ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারাৃতরা হলো- আশুলিয়ার আউকপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে মোঃ রহিম (৫০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫), একই এলাকার মোঃ লোকমানের ছেলে মোঃ সেলিম (৪৫) এবং কুমিল্লা জেলার৷ বুড়িচং থানার পাহাড়পুর মাষ্টারবাড়ী এলাকার নাসির আহম্মেদ ছেলে আহাদ আহম্মেদ জিসান (২৩)।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া এলাকার অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারি আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ জিসান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৬৭৩ Time View