ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

ইরানে হামলার নেপথ্যে সরকার পরিবর্তন ও পারমাণবিক রুখে দেয়া: বিশ্লেষকরা

সাংবাদিক

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং সরকার পরিবর্তনের লক্ষ্যেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, গাজায় আগ্রাসন চলমান অবস্থায় ইরানে হামলা নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে, তবে ইরানের পাশে এখনো দৃশ্যমানভাবে কেউ নেই।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিশ্লেষকেরা মনে করছেন, এ যুদ্ধ হঠাৎ নয়, এর রয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন, “ইসরায়েলের যুদ্ধের দুটি লক্ষ্য। প্রথমত, ইরানের চলমান পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা। দ্বিতীয়ত, দেশটির সরকার পরিবর্তন করা। এই দুই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে বলে ধারণা।”

অধ্যাপক শাহাব এনাম খান বলেন, “মূল টার্গেট ইরানের বিপ্লবী গার্ড নয়, বরং বর্তমান সরকার। এ হামলার উদ্দেশ্য ইরানে নতুন সরকার প্রতিষ্ঠা করা। এর পেছনে পশ্চিমা বিশ্বের পরোক্ষ সহায়তাও রয়েছে। সার্বিকভাবে এটি একটি বিপর্যয়কর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।”

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের তুলনায় ইরানের জন্য এই যুদ্ধ চালিয়ে যাওয়া অনেক বেশি কঠিন হবে। তবে যুদ্ধের ফলাফলেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্য ও উপসাগীয় অঞ্চলের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। কারা ইরানের পাশে দাঁড়ায়, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে বলেও মনে করছেন তাঁরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
৭৭৫ Time View