ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এবার ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের

সাংবাদিক

এবার ইসরাইলের রামন বিমানবন্দর এবং আল-নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। সেই সঙ্গে এ হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে।

রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ) চারটি আত্মঘাতী ড্রোন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি।

ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াইএএফ-এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল-নাকাব মরুভূমির একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায়।

ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না।

সূত্র: আল মায়াদিন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৭৯২ Time View