ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

কুষ্টিয়ার খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সঙ্গে খোকসা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও আত্মহত্যা রোধসহ গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শুভেচ্ছা বক্তব্য দেন। পরে একে একে খোকসার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সনাতন ধর্মীয় নেতা, ইমাম ও সাংবাদিকরা আসন্ন দুর্গাপূজা এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবির খোকসা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ও টয়লেট স্থাপনের প্রস্তাব করলে জেলা প্রশাসক তা বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে খোকসার স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং দুইজন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা প্রশাসক।

সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদিপ্ত রায় দীপন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
৭৯৮ Time View