ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র চন্দ্রঘোনায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

গত ১০ আগস্ট রবিবার রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ও খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি প্রোগ্রামের আওতায় লেপ্রসি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে অধ্যয়নরত ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং বিজিসি ট্রাস্টের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা নেওয়াজ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. বিলিয়াম সাংমা। এসময় তিনি কুষ্ঠ রোগ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জাহিদ হাসান শরীফ, বিভাগীয় প্রধান ডা. সাইমন রায়হান উদ্দিন চৌধুরী, ডা. মো. ওমর ফারুক, ডা. ফাহমিদা, ডা. বোরহান উদ্দিন ও ডা. সৌরভ।
প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করেন, কুষ্ঠ রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কুষ্ঠ চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৬৫৬ Time View